বানারীপাড়ায় নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

হোম » বরিশাল » বানারীপাড়ায় নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল 

বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মীয়মাণ স্কুল ভবন থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মীয়মাণ ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন নির্মীয়মাণ ভবনের তৃতীয় তলার একটি কক্ষে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৮ ● ২৩ বার পঠিত




আর্কাইভ