কালকিনিতে চেয়ারম্যান কাপের শিরোপা জিতল জজকোর্ট একাদশ

হোম » ঢাকা » কালকিনিতে চেয়ারম্যান কাপের শিরোপা জিতল জজকোর্ট একাদশ
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কালকিনিতে চেয়ারম্যান কাপের শিরোপা জিতল জজকোর্ট একাদশসাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে চেয়ারম্যান কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে জজকোর্ট একাদশ। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার খাসেরহাট বাজারসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইব্রেকারে পরিপত্র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান রুপম এবং হাজী আবুল হোসেন প্যাদা।

বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন তালুকদার।

টুর্নামেন্টটির আয়োজন করেন মেরাজুল ইসলাম জাহিদ সিকদার।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ