বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

হোম » বরিশাল » বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুটি ফার্মেসির বিরুদ্ধে মামলা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, ‘জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বা লাইসেন্সসংক্রান্ত বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২:৪০:৫১ ● ২৪ বার পঠিত




আর্কাইভ