পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা

হোম » গণমাধ্যম » পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের বরিশাল ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরগুনার বেতাগীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেতাগী প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।

 

বেতাগী প্রেসক্লাবের সহসভাপতি মো. মহসিন খানের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কোয়েল শিকদার ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ, সাংবাদিক মো. ইমরাত হোসেন ফোরকান, সাংবাদিক মো. আরিফুর রহমান সুজন ও সাংবাদিক মো. সুজন।

 

বক্তারা সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন, সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান এবং নীতিনিষ্ঠ জীবনচর্চার বিভিন্ন দিক স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৪৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ