ডেঙ্গু প্রতিরোধে জিয়ানগরে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

হোম » পিরোজপুর » ডেঙ্গু প্রতিরোধে জিয়ানগরে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

ডেঙ্গু প্রতিরোধে জিয়ানগরে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব খায়রুল ইসলাম লাভলুর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকাশ সাহা, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শিকদার, সদর ইউনিয়ন যুবদল নেতা মো. মিরাজুল ইসলামসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:১৬ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ