কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হোম » পটুয়াখালী » কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

কুয়াকাটায় ৩৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন নাজির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর ভবনসংলগ্ন হোটেল মেঘনা আবাসিকের দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহিপুর থানা পুলিশ জানায়, এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান দল ওই কক্ষে অভিযান চালায়। এ সময় মিলন নাজিরের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি মহিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর এলাকার মো. ছোবাহান নাজিরের ছেলে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় মিলন নাজিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৬, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, মাদককারবারিসহ অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৪৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ