কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

হোম » ঢাকা » কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানাসাগরকন্যা প্রতিবেদক,মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলো তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন ও কালকিনি থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:০৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ