যে কারণে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

হোম » বিনোদন » যে কারণে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


যে কারণে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগারসাগরকন্যা বিনোদন ডেস্ক

 

ভালোবাসার টানে বাংলাদেশি যুবক রকিবুল হাসানকে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পর এবার তিনি ব্যাখ্যা করেছেন, কেন একজন বাংলাদেশিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবিনা লেখেন, প্রথমবার বাংলাদেশে যাওয়ার আগে তার মা তাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন, সেখানে যেন তিনি মারা না যান বা বিয়ে না করেন। তবে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে বড়। তিনি বলেন, বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা এবং পারিবারিক শিকড়ের টানই তাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

 

রুবিনা জানান, তার স্বামী রকিবুল হাসান বাংলাদেশের রংপুরের বাসিন্দা এবং বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাদের বিয়ে পাকিস্তানের লাহোরে সম্পন্ন হয়েছে।

 

বিয়ের দিন শাড়ি পরার কারণও ব্যাখ্যা করেন তিনি। রুবিনার ভাষ্য, বাংলাদেশের সংস্কৃতিকে বরণ করে নেওয়া এবং বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কের সৌন্দর্য উদ্‌যাপন করতেই তিনি শাড়ি পরেছিলেন।

 

তিনি আরও জানান, তার মা এই বিয়ে নিয়ে খুবই খুশি ও সন্তুষ্ট। বাবা আবেগাপ্লুত হলেও আনন্দিত। শিগগিরই বাবা-মাকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

 

রুবিনা মারুফের পরিবারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নতুন পোস্টে রুবিনা সেই পারিবারিক শিকড়ের টান এবং বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাই তুলে ধরেছেন।

বাংলাদেশ সময়: ৮:৩৬:১৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ