ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা

হোম » সর্বশেষ » ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬


 

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর ও ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান। প্রধান আলোচক ছিলেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

 

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

 

সভায় পজিটিভ পিরোজপুর, বিডি ক্লিন, কদমতলা ইউথ ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ