মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা, ২৩ পোশাকশ্রমিক আটক

হোম » ঢাকা » মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা, ২৩ পোশাকশ্রমিক আটক
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা, ২৩ পোশাকশ্রমিক আটকসাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

 

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকালে মিরপুরের দুটি এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টাকালে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

 

পুলিশ জানায়, সোমবার সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকেরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। পরে সেখান থেকে আন্দোলনে নামার চেষ্টাকারী ২৩ জনকে আটক করা হয়।

 

উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘এখন পর্যন্ত আজকে ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।’

 

এর আগে গতকাল রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ।

 

মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৫০ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ