আগৈলঝাড়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

আগৈলঝাড়ায় ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা এবং ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক সভাপতিত্ব করেন। তিনি জানান, দিবসগুলো যথাযোগ্য সম্মান ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ইউএনও সভায় দিনগুলোর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজীদ সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসগুলো উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। ইউএনও লিখন বনিক বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৮ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ