কালকিনিতে ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ছে, হাসপাতালে ভর্তি ১৮ রোগী

হোম » সর্বশেষ » কালকিনিতে ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ছে, হাসপাতালে ভর্তি ১৮ রোগী
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

কালকিনিতে ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ছে, হাসপাতালে ভর্তি ১৮ রোগী

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন এবং হাম আক্রান্ত চারজন রোগী ভর্তি রয়েছেন। সোমবার (৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানা যায়।

 

চলতি মাসে এ দুই রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও প্রায় শতাধিক রোগী। গত অক্টোবর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও হাম আক্রান্ত দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনই ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় ভর্তি রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

 

চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া জরুরি। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যদিকে, শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:১২ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ