দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

হোম » খুলনা » দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল

 

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে পটুয়াখালী নয়, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ সোমবার (৯ নভেম্বর) এক দিনের জন্য বন্ধ রয়েছে। তবে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

 

তিনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। এ জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

 

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৮ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ