দশমিনায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত

হোম » পটুয়াখালী » দশমিনায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

দশমিনায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর শাখার সহসভাপতি মিজান হালাদার, উপজেলা সমবায় কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান, আরডিও আরিফুর রহমান শাহিন, দশমিনা গণঅধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সোহেল প্যাদা এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১১:০০:৫৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ