গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ।

 

রবিবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মো. সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবার ও মো. হুমায়ুন পাইক, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী দেলোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলামিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান জয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মুকুল খান বলেন, সেবার নামে কোনো সাধারণ ও নিরীহ রোগী যেন হয়রানির শিকার না হন কিংবা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারটির সার্বিক উন্নতি ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মো. সজিব হাওলাদার, মো. সাকিল হাওলাদার, মো. নয়ন সরদার ও মো. মাহিম তালুকদার।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২২ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ