গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার বিতরণ

হোম » বরিশাল » গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার বিতরণ
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান ও আনিছুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আলোচনা সভা শেষে সফল ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫০ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ