গৌরনদীর নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ

হোম » বরিশাল » গৌরনদীর নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


 

গৌরনদীর নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন মোঃ মোকশেদ উল্লাহ। তাঁর যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইব্রাহিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

 

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপনসহ স্থানীয় ব্যক্তিরা।

 

নতুন কর্মস্থলে যোগদান করায় উপস্থিত ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন।

 

গৌরনদী উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ