দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হোম » পটুয়াখালী » দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিকেল ৫টায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারসহ স্থানীয় নেতারা।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, স্থানীয় সরকার নির্বাচন সমন্বয়ের মাধ্যমে করা হবে। দশমিনায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা নিজেদের মধ্যে ছোটখাটো সমস্যাগুলো সমাধান করবেন। সব সমস্যার সমাধান প্রশাসন কিংবা আইন-আদালতের মাধ্যমে করতে হয় না।

বাংলাদেশ সময়: ২১:২৬:১৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ