কুয়াকাটায় ছাত্রশিবির মহিপুর থানা শাখার ইফতার ও দোয়া মাহফিল

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ছাত্রশিবির মহিপুর থানা শাখার ইফতার ও দোয়া মাহফিল
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় ছাত্রশিবির মহিপুর থানা শাখার ইফতার ও দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়াকাটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৮ মার্চ) কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশিবির মহিপুর থানা শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, মুসুল্লিয়াবাদ ইসলামি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দিন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান, কুয়াকাটা পৌর আমির মাওলানা শহিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন বাবুল, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান, ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির ও যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ইফতার মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সিয়ামের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি সিফাত মুসুল্লির সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:২০:৫৮ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ