গৌরনদীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

গৌরনদীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বাদ আছর গৌরনদী উপজেলার চড়-ইভাতি রেস্তোরাঁ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব এবং বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ গৌরনদী উপজেলা সভাপতি মো. ফকরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুল রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ মাওলানা মো. হাফিজুর রহমান এবং জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ২২:১১:১৯ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ