আমরা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেই নাই–কলাপাড়ায় চরমোনাই পীর

হোম » পটুয়াখালী » আমরা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেই নাই–কলাপাড়ায় চরমোনাই পীর
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

আমরা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন দেই নাই–কলাপাড়ায় চরমোনাই পীর

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘৫৪ বছরের দুঃশাসন, সন্ত্রাস প্রতিরোধে পরিবর্তন আনতে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন দেইনি।

চরমোনাই পীর বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কী করছেন? আপনাদের চেহারা আয়নায় দেখেন।

এসময় তিনি হুঁশিয়ার করে বলেন, ফেরাউনের মসনদ টেকে নায়, নমরুদের মসনদ টেকে নাই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নব্য ফ্যাসিস্ট জালেমদের মসনদও টিকবে না।

 

আজ শনিবার সন্ধ্যায় কলাপাড়ায় উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের (হাতপাখা প্রতীক) সমর্থনে এক নির্বাচনী সমাবেশে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী (হাতপাখা প্রতীক) অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি হাবিবুর রহমান মিসবাহ, কেএম শরীয়াতুল্লাহ, মামুনুর রশীদ খান ইউসুফী, হোসাইন ইবনে সরোয়ার, মো. সেলিম মিয়া, মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদি, মুফতি নাঈমুল ইসলাম, মেজবাহ উদ্দিন খান দুলাল, মাহবুবুল আলম, অ্যাডভোকেট নুর হোসেন খান, রোহান সিদ্দিকী, হোসাইন সরোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:১১:৪১ ● ১৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ