৮ মোটরসাইকেল জব্দ কাউখালীতে সড়ক শৃঙ্খলায় কড়াকড়ি, ৪১ মামলায় জরিমানা

হোম » পিরোজপুর » ৮ মোটরসাইকেল জব্দ কাউখালীতে সড়ক শৃঙ্খলায় কড়াকড়ি, ৪১ মামলায় জরিমানা
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

৮ মোটরসাইকেল জব্দ; কাউখালীতে সড়ক শৃঙ্খলায় কড়াকড়ি, ৪১ মামলায় জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪১টি মামলায় ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা এবং আটটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ও গতকাল শুক্রবার দুই দিন এই অভিযান চালায় সেনাবাহিনী ও পিরোজপুর ট্রাফিক পুলিশ।

জানা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গত দুই দিনে চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪১টি মোটরসাইকেলের চালককে ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ৮টি মোটরসাইকেল।

সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউখালী সেনাবাহিনীর ক্যাম্প কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:৫০:১৯ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ