কলাপাড়ায় বৈদ্যুতিক মোটরে পানি তুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বৈদ্যুতিক মোটরে পানি তুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় বৈদ্যুতিক মোটরে পানি তুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটর চালিয়ে পানি তুলতে যান লাল মিয়া। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ