সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মুন্সিগঞ্জে দিনমজুর হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

হোম » ঢাকা » মুন্সিগঞ্জে দিনমজুর হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


মুন্সিগঞ্জে দিনমজুর হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

সাগরকন্যা প্রতিবেদক, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

এর আগে ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। ওই মামলায় দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আগের দিন মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুলসহ তিনজন নিহত হন। আহত হন দেড় শতাধিক মানুষ। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় ফয়সাল বিপ্লবকে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১০:৫৯:২৯ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ