নদীভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

হোম » পটুয়াখালী » নদীভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

নদীভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট এলাকার ৮০ পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাজিরহাট সংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

 

প্রতিমন্ত্রী বলেন, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।

 

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) এমরান হোসেন, ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম শানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এর আগে সফরসূচির অংশ হিসেবে দশমিনা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। পরে উপজেলার নতুন নির্মাণাধীন সার্ভে কলেজের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৫ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ