দুমকিতে গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » দুমকিতে গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাবিব দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় হাবিবকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় উদ্ধার করা গাঁজা নিজ হেফাজতে রেখে সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক ওই সাজা দেন।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৯ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ