সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

নুরাল পাগলের দরবারে হামলা: ১৮ জন গ্রেফতার, দুটি মামলা

হোম » ঢাকা » নুরাল পাগলের দরবারে হামলা: ১৮ জন গ্রেফতার, দুটি মামলা
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


নুরাল পাগলের দরবারে হামলা: ১৮ জন গ্রেফতার, দুটি মামলা

সাগরকন্যা প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে।

গত সোমবার রাতে নিহত রাসেলের বাবা বাদী হয়ে গোয়ালন্দ থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হত্যা মামলায় আরও দুজনকে ধরা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শেষ পর্যন্ত কবর থেকে লাশ উত্তোলনকারী লতিফ হুজুরও রয়েছেন। তাকে মানিকগঞ্জ থেকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, লতিফ হুজুরের প্রত্যক্ষ নির্দেশে নুরালের লাশ কবর থেকে তোলা হয়েছিল।

তিনি আরও বলেন, এর আগে গ্রেফতার হওয়া অপু কাজি আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে এ তথ্য দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪৮ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ