কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

হোম » পিরোজপুর » কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পিরোজপুরের কাউখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপস্থিত ছিলেন। এ সময় দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৩২ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ