ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকদের জরিমানা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকদের জরিমানা
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালকদের জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রেজিস্ট্রেশন ও অনুমোদন না থাকা, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল চালানো এবং হেলমেট না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাতটি মামলা করা হয়।

 

শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। ভাণ্ডারিয়া থানা পুলিশ এতে সহযোগিতা করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, হেলমেট ছাড়া ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ