মাছ দেওয়ার প্রলোভনে মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

হোম » খুলনা » মাছ দেওয়ার প্রলোভনে মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

মাছ দেওয়ার প্রলোভনে মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মোংলার সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি মাছের ঘেরে নিয়ে যান সুমন শিকদার। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাউকে কিছু না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

 

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার বিকেলেই সুমন শিকদারকে আটক করা হয়।

 

ওসি আতিকুর রহমান আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চনের ছেলে।

 

এদিকে, শিশুটিকে ধর্ষণের অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪২ ● ২২ বার পঠিত




আর্কাইভ