পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৪

হোম » লিড নিউজ » পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৪
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও কাউখালীর বাসিন্দা সাজিদ। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

 

ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রিমন শান্তকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:১৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ