পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিমুকে কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা

হোম » পটুয়াখালী » পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিমুকে কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিমুকে কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রিমানুল ইসলাম রিমুকে কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে কলাপাড়া উপজেলার সিক্স লেনে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত মো. রিমন সিকদারের নেতৃত্বে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বজন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর এলাহি, যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমুর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ