বরগুনায় গাঁজাসহ যুবলীগ নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

হোম » বরগুনা » বরগুনায় গাঁজাসহ যুবলীগ নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


 

বরগুনায় গাঁজাসহ যুবলীগ নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় ১০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদরের ক্রোক এলাকার গ্রামীণ ব্যাংকের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জহিরুল ইসলাম বরগুনা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জহিরুলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৩৩:২৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ