রাঙ্গাবালীতে সাগর থেকে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে সাগর থেকে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীর থেকে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ জুলাই) নদীর তীরে মরদেহটি ভেসে আসতে দেখে তারা নৌপুলিশকে খবর দেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয়দের ধারণা, গভীর সাগরে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ এটি হতে পারে। স্রোতের টানে মরদেহটি ভেসে তীরে এসে পৌঁছেছে বলে ধারণা করছেন তারা। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ