দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

হোম » পটুয়াখালী » দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ১৩নং আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সমাজসেবক মাষ্টার আব্দুল মন্নান সিকদার এবং অভিভাবক সদস্য মো. ফরিদুল আলম স্বপন।

 

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ