মেহেন্দিগঞ্জে ১,৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা ৮০ হাজার টাকা

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ১,৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা ৮০ হাজার টাকা
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ১,৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক জব্দ, জরিমানা ৮০ হাজার টাকা

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ কার্বোফুরান ও বাসুডিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

গতকাল উপজেলার পাতারহাট বন্দরে নাদিয়া এন্টারপ্রাইজ নামের দোকানটিতে এ অভিযান চালানো হয়। কৃষি দপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু গণমাধ্যমকে জানান, এর আগেও নাদিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগ ছিল। দোকানটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাকী বিল্লাহ জুয়েল, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪:০৯:০৮ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ