বরগুনার ২০ সরকারি ভবনে নভেম্বরে বসছে সোলার প্যানেল

হোম » বরগুনা » বরগুনার ২০ সরকারি ভবনে নভেম্বরে বসছে সোলার প্যানেল
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

বরগুনার ২০ সরকারি ভবনে নভেম্বরে বসছে সোলার প্যানেল

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার ২০টি সরকারি ভবনের ছাদে আগামী নভেম্বরের মধ্যে সোলার প্যানেল স্থাপন করা হবে। এ ছাড়া আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র পর্যালোচনা ও সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপনবিষয়ক এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নাজমুল হাসান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ