বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গৌরনদী থানার তারিক হাসান রাসেল

হোম » বরিশাল » বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গৌরনদী থানার তারিক হাসান রাসেল
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

বরিশালে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গৌরনদী থানার তারিক হাসান রাসেল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার এ জেড এম মোতাহারুজ্জামানের স্বাক্ষরিত সম্মাননাপত্রে এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

সম্মাননাপত্রে বলা হয়, মামলার নিষ্পত্তি কার্যক্রম তদারকি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ মালামাল উদ্ধারে অসাধারণ কর্মদক্ষতার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

 

বরিশাল জেলা পুলিশের এ স্বীকৃতি গৌরনদী মডেল থানার কার্যক্রমে তাঁর পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

জেলা পুলিশের পক্ষ থেকে ওসি মো. তারিক হাসান রাসেলের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ