কুয়াকাটায় ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তারের পর এবার ইয়াবাসহ সেই রাসেল

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তারের পর এবার ইয়াবাসহ সেই রাসেল
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

কুয়াকাটায় ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তারের পর এবার ইয়াবাসহ সেই রাসেল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল মল্লিক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

 

এর আগে ২০২৫ সালের ৩ জুলাই কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে রাসেলের কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছিল।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মঙ্গলবার রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। ২০২৫ সালে আইস উদ্ধারের ঘটনায় কারাগারে যাওয়ার পর রাসেল জামিনে মুক্তি পান বলে পুলিশ জানিয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১২:০১:৫৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ