বরগুনায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন, চলবে ৩ দিন

হোম পেজ » বরগুনা » বরগুনায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন, চলবে ৩ দিন
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

বরগুনায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি)। এ সময় বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালেহ ফারুক, রেজবুল কবিরসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সেক্রেটারী আবদুশ শাকুরসহ অন্যান্য নেতারা।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিসিক উদ্যোক্তা মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

 

মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ নানা ধরনের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৬ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ