
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে পূর্ব সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত পূজামণ্ডপটি পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন। এ সময় পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ ও সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন।
আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম সেন্ট খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক তাপস বণিক, বাবু জগদীশ চন্দ্র দাস, রবিন বকশি, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক সরদার, পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।