দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল ফরাজি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ওয়ার্ডের দুইবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য এবং জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৫:২১ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ