পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার সরোয়ার ও শেখ রাহাত

হোম » পিরোজপুর » পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার সরোয়ার ও শেখ রাহাত
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার সরোয়ার ও শেখ রাহাত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত।

 

রবিবার তাঁরা পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপও পরিদর্শন করেছেন বলে জানান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। এ সময় তাঁরা পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ও উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

 

আখতারুজ্জামান শেখ রাহাত জানান, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

 

এদিকে, দুর্গাপূজার নিরাপত্তায় পিরোজপুর জেলার সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপে ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ৭:২৩:০৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ