বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনির তিন দিনের সরকারি সফর

হোম » বরগুনা » বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনির তিন দিনের সরকারি সফর
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


 বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনির তিন দিনের সরকারি সফর

 সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. নুরুল ইসলাম মনি তিন দিনের জন্য বরগুনায় সফর করবেন। আগামীকাল রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সড়কপথে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা করবেন। আবার ১৭ মার্চ বিকালে সরকারি সফর শেষে রাতে ঢাকায় পৌঁছাবেন। এ তথ্য নিশ্চিত করেছেন চীফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম।

জানা গেছে, চীফ হুইপের সরকারি সফরসূচির মধ্যে রয়েছে- ১৫ মার্চ রবিবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবন থেকে বরিশালের উদ্দেশ্যে সড়কপথে রওনা দিয়ে সন্ধ্যা ৬টায় বরিশালে পৌঁছাবেন এবং বরিশাল সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

১৬ মার্চ সকালে বরিশাল সার্কিট হাউস থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় পাথরঘাটায় তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। পাথরঘাটা থেকে দুপুর ১২টায় বরগুনা সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর সাড়ে ১২টায় বরগুনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর বরগুনা সার্কিট হাউস থেকে ক্রোক খাল উদ্বোধনের উদ্দেশ্যে দুপুর ১২টা ৪৫ মিনিটে রওনা দেবেন। চীফ হুইপ প্রধানমন্ত্রীর খাল কাটা কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩টায় ক্রোক খাল উদ্বোধন করবেন। ওই দিন বিকাল ৫টায় বরগুনা সার্কিট হাউস হলরুমে বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার আয়োজিত ইফতার অনুষ্ঠানে পুলিশ লাইন্সে অংশগ্রহণ করবেন। রাতে বরগুনা সার্কিট হাউসে অবস্থান করবেন।

১৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চীফ হুইপ তাঁর নিজ নির্বাচনী এলাকা বেতাগীর জনগণের সঙ্গে দেখা করতে বেতাগীর উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ১০টায় বেতাগীর মোকামিয়া দরবার শরীফের মাজার জিয়ারত করবেন। সকাল ১১টায় বেতাগী উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।

বিকাল ৩টায় বরগুনার বেতাগী থেকে ঢাকার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে চীফ হুইপের গুলশানের নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। এটি একটি সরকারি সফর। তাঁর সরকারি সফরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:০৩ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ