দশমিনায় ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


দশমিনায় ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ আসর দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটের সামনে প্রায় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভাপতি তুহিন তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দশমিনা উপজেলা ছাত্রদল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল বশার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, মাহফুজুর রহমান, সজল চন্দ্র শীল, নোভেল খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রদল নেতা জাহিদ মৃধা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য মিরাজ হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আকাশ সিকদার, সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা কিবরিয়া করিম, গাজী রাকিব ও লিংকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দশমিনা উপজেলা ছাত্রদল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল বশার জানান, ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আগামীকাল ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ