চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬


চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ভোলার চরফ্যাশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ আলোচনা সভার আযােজন করা হয়। উপজেলা মহিলা বিষযক কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্ল্যাহ, চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান, চরফ্যাশন ইটভাটা মালিক সমিতির সম্পাদক কামাল গোলদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন নারী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীরা সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও অন্যায় বন্ধ করে তাদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার উল্লেখ করে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে একসাথে কাজ করতে হবে। নারীর অধিকারের গুরুত্ব আলোচনা সভায় বক্তারা নারীর বিভিন্ন অধিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, নারী ও কন্যাশিশুর জন্য সমান শিক্ষা নিশ্চিত করা জরুরি। নারীদের কর্মক্ষেত্রে সমান সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীর বিরুদ্ধে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে আইন প্রয়োগ জোরদার করতে হবে। বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সকলকে সচেতন ও দাযত্বিশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:৩৯ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ