আমতলীতে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

হোম » বরগুনা » আমতলীতে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

আমতলীতে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি এবং আলোচনা সভা। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আ. আজিজ মিয়া ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বাদল।

 

সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. বাদল আকন সভাটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩১ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ