
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এমআর