সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ভোট পড়েছে ৫২ শতাংশ বরগুনার আমতলীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ

হোম » বরগুনা » ভোট পড়েছে ৫২ শতাংশ বরগুনার আমতলীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনা-১: ভোট পড়েছে ৫২ শতাংশ আমতলীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

কোনও অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। উপজেলা সদরসহ বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ভোটার প্রভাষক রাকিবুল ইসলাম সাগরকন্যার এই প্রতিনিধিকে বলেন, জীবনে প্রথমবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলাম।

পুর্ব চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার শিউলী বেগম বলেন, এমন শান্তিপূর্ণ ভোট কখনও দেখিনি।

চুনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম স্বপন বলেন, গত ১৬ বছরে ভোট দিতে পারিনি, এবার ঢাকা থেকে এসে ভোট দিয়েছি।

আঠারোগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, পেছনের তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি, এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা অপ্রতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, উপজেলার মোট ১ লাখ ৮৪ হাজার ৮’শ ৪৮ ভোটারের মধ্যে প্রায় ৫২ শতাংশ, অর্থাৎ ৯৬ হাজার ১’শ ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:১৫ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ