নির্বাচনী সহিংসতার অভিযোগে নেছারাবাদে যুবদল নেতা গ্রেপ্তার

হোম » লিড নিউজ » নির্বাচনী সহিংসতার অভিযোগে নেছারাবাদে যুবদল নেতা গ্রেপ্তার
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচনী সহিংসতার অভিযোগে নেছারাবাদে যুবদল নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের নেতা এইচ এম শাকিল হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার সেহাংগল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত এইচ এম শাকিল হোসেন সেহাংগল গ্রামের এডভোকেট মরহুম আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন সময় ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেন। এ সময় ভয়ভীতি প্রদর্শনসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারার ঘটনায় ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী সহিংসতার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৩ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ